এস এম রওনক,
নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর নির্ঘুম আর অনিশ্চিত রাতের প্রহর শেষে পিতা মোমিন বিশ্বাস ফিরে পেলেন তার অতি আদরের পুত্র সন্তান আইমানের মৃতদেহ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল ওয়াহেদ বাদল মেম্বারের নাতি ছেলে ও মোঃ মোমিন বিশ্বাসের পুত্র সন্তান আইমান (৬) গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টার সময় সাইকেল নিয়ে বাসা থেকে নিজের প্রিয় লাল রংয়ের সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনা, ঘন্টা যায় প্রহর এর প্রহর যায় কিন্তু আইমান ফিরে আসে না
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আইমান সাইকেল চড়া জানতো না কিন্তু শেখার আগ্রহ থেকে তাকে সাইকেল কিনে দেওয়া হয় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বের হয় বাড়ি ফিরতে দেরি হওয়ায় আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোন খোঁজ খবর পাওয়া যায় না , যত আত্মীয়স্বজনের বাসা আছে সকলের বাসায় খোঁজখবর নেওয়া হয় কিন্তু সকাল পার হয়ে দুপুর দুপুর পার হয়ে বিকেল শেষে রাত নামে তবুও আয়মানের কোন খোঁজ খবর আমরা পাইনা,
নির্ঘুমার অনিশ্চয়তার রাত পার করি আমরা সবাই অবশেষে আজ সকাল আনুমান ১০:৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী পুকুর থেকে আয়মানের মৃতদেহ উদ্ধার করা হয়,
পারিবারিক আত্মীয় ও স্থানীয় পত্রিকা দৈনিক আজকের আলোর ভেড়ামারা প্রতিনিধি মোঃ নোমান জহির রাজা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, নিখোঁজের পর থেকে আমিও আমার সাধ্যমত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু বৃহস্পতিবার না পেয়ে শুক্রবার সকাল দশটার দিকে আমি ঘটনাস্থলে যাই হঠাৎ কি মনে হল সবার ধারণা মতে পুকুরের পাশে গিয়ে দেখি একটু দূরে কিছু একটা দেখা যাচ্ছে খেয়াল করে দেখি আয়মানের পা একটুখানি ভেসে আছে তারপর ওই পুকুরে নেমে তাকে উদ্ধার করা হয় এবং সাইকেল ও সেখানেই পাওয়া যায় আমাদের ধারণা ও যেহেতু সাইকেল চড়া জানতো না তাই শিখতে গিয়ে অসাবধানতা বসত সাইকেল নিয়ে পুকুরে পড়ে যাই এবং সেখানেই তার করুন মৃত্যু হয়।
শিশু আইমানের মরদেহ উদ্ধারের পর শুক্রবার বাদ আসর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়, আইমানের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।