এস এম রওনক :
জাতীয় নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে, নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলার আহ্বায়ক মোঃ আসিফ হাসানের সভাপতিত্বে, কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব মোঃ কাওছার আজমের সঞ্চালনায় ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর আখ সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ শাজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মনজুরুল আলম দুলাল, মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বকুল আলী, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এস এস আল হোসাইন সোহাগ, জাতীয় নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারার সদস্য সচিব মোছাঃ জান্নাতুল ফেরদৌস,
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক, কুষ্টিয়া জজ কোর্টের এপিপি এডভোকেট মোঃ ইকবাল খান,
আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা নারী ও শিশু অধিকার ফোরামের সকল সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ স্থানীয় জনসাধারণ
প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও অসহায় ও নির্যাতনের শিকার সকল নারী ও শিশুদের সুরক্ষা ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইয়ানুর হোসেন।