১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১১:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

কুদরতে খোদা সবুজ:
কষ্টের দৌলতপুর সীমান্তবর্তী উদয়নগর বিওপি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)’র উদ্যোগে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাঁধ নির্মাণ এর উদ্যোগ গ্রহণ হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর। পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙ্গনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে বিজিবির পক্ষ থেকে সাধ্যানুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে ৬০হাজার টাকা এবং ২টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। যা বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমের অংশ।
এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, চলতি বছরের ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মো. আমিনুল হক ভূঁইয়ার কুষ্টিয়া সফরকালে বিজিবির পক্ষ থেকে তার সাথে
সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সাক্ষাতে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় মহাপরিচালক দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। যার অংশ হিসেবে নদী ভাঙনের হাত থেকে উদয়নগর বিওপি এবং এর পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ইতিমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩৩৫৭টি জিও ব্যাগ এবং ১৫৯১টি টিউব ব্যাগ ফেলা সম্পন্ন হয়েছে। আরও ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024