কুষ্টিয়া প্রতিনিধি,২৪ এপ্রিল ২০২১:
ঈদের নতুন পোশাক কিনে না দেওয়ায় ‘আত্মহত্যা’ করেছে রেহেনা খাতুন নামে (১০) বছর বয়সী এক শিশু।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া এলাকায়। শুক্রবার রাতে এঘটনা ঘটে।
নিহত শিশু রেহেনা ওই এলাকার দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষাথী সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপড়া এলাকার রাশিদুলের মেয়ে রেহেনা। রাশিদুল পেশায় একজন দিনমজুর। অন্যের ক্ষেতে কাজ করে চলে তার সংসার। রেহেনা তার মায়ের কাছে সামনে আসছে ঈদ এই কারণেই ঈদের জন্য নতুন পোশাক কিনে দেওয়ার বায়না করেন। পরে পরিবার থেকে পোশাক দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
কুমারখালী থানার (ওসি) মজিবুর রহমান জানান,ওই শিশু মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।