১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

ঢাকা অফিস :
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদেও মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন হয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া কর্মসূচি ৩০ আগস্ট সকাল ১০ টা থেকে দিনব্যাপী দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ খাবার ও কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সদস্য আল আমিন বৈরাগী প্রমুখ। নতুনধারার নেতৃবৃন্দ জানান, সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যানতত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও চতুর্থদফায় মোমিন মেহেদীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে। এসময় নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক মানজুর আলমসহ স্থানিয় নেতৃবৃন্দ। পঞ্চম দফায় নতুনধারার রাজনীতিগণ আবারো ফেনীতে ত্রাণ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুনধারার ত্রাণ তহবিলে সহায়তার অর্থ দিতে চাইলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যাংক একাউন্ট নম্বর ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড, ঢাকা শাখা অথবা ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে বিকাশ/নগদ পাঠাতে পারবেন। এছাড়াও খাদ্যদ্রব্য বা অন্য কোন সামগ্রী সরাসরি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২৭/৭ তোপখানা রোড, ঢাকা ১০০০ ঠিকানায় এসে দিতে পারবেন বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা আক্তার তুরিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024