১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহাবুল আলম লালু কে বিপুল ভোটে নির্বাচিত করুন

ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহাবুল আলম লালু কে বিপুল ভোটে নির্বাচিত করুন

নোমান জহির রাজা/ উজ্জল হোসেন :
শাহাবুল আলম লালু একজন রাজনৈতিক এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের গনমানুষের যোগ্য অভিভাবক। প্রভাবশালী রাজনৈতিক দলের ৪০ বছরের সাধারন সম্পাদক। দু’দুবার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তিনি ধরমপুরে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করেছেন। দল এবং জনগন কে তাঁর কাছে সব সময় নিরাপদ। জনগনকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। অভাবী মানুষের কষ্ট অনুভব করে, তাদের উন্নয়ন নিশ্চিত করেছেন। তিনি আমাদের যোগ্য অভিভাবক। যোগ্য চেয়ারম্যান তাকেই আমরা বারবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায়। কথাগুলো বলছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে শাহাবুল আলম লালু’র প্রথম নির্বাচনী সমাবেশের উপস্থিত বক্তরা।
আগামী ১১ নভেম্বর ধরমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাবুল আলম লালু’র প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম ধরমপুরের ৭ নং ওয়ার্ডে। সমাবেশে এলাকার রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ডেও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ডেও এলাকার শ্রদ্ধাভাজন মহসীন আলী। বক্তব্য রাখেন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ’র সভাপতি আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা শাবান মাহমুদ, জালাল উদ্দীন, গোলজার হেসেন, মসলেম উদ্দীন, আব্দুর রহমান, সেকেন্দার হোসেন প্রমুখ। বক্তারা আরো বলেন, শাহাবুল আলম লালু নির্বাচিত হলে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যহত থাকবে ধরমপুর ইউনিয়নে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু। তিনি বলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন ৪ জন। কিন্তু দল আমাকে যোগ্য মনে করে নৌকার কান্ডারী হিসাবে মনোনীত করেছে। তিনি বলেন, পরপর ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছি। বিগত দিনে জনগনের সাথে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো। তিনি নিজ গ্রামের মানুষের উদ্দ্যেশে বলেন, আপনাদের দোয়া সমর্থন এবং ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়। তারপর থেকেই জনগনের সেবা করে আসছি। এবারের নির্বাচনেও আপনাদের প্রত্যাক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024