১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি এসআর সেলিম সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয়

দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি এসআর সেলিম সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয়

দৌলতপুর প্রতিনিধি :
দেশ-বিদেশে কর্মরত কুষ্টিয়ার দৌলতপুর স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন ‘দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়।

রোববার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা দ্যা ডেইলি অবজারভারের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম (শাহীন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে সর্বসম্মতিক্রমে দৌলতপুর সাংবাদিক ফোরামের দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়া’র পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন- সহসভাপতি চ্যানেল টোয়েন্টিফোর (ঢাকায় কর্মরত) রিপন ফরায়েজী। যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভি (ঢাকায় কর্মরত) সজল বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি অন্তর আহমেদ। দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর দৌলতপুর প্রতিনিধি হাসনাউল হুসনা। অর্থ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার কাগজের দৌলতপুর প্রতিনিধি আবু জুবায়ের হোসেন লিমন। তথ্য-প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণের দৌলতপুর প্রতিনিধি সাকিব আল হাসান।

ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক হাওয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম। দৈনিক ইন্টারন্যাশনালের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দ্যা পিপলস নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।

প্রসঙ্গত, ‘সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর’ এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া।প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024