| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
দৌলতপুর প্রেসক্লাব সভাপতি এমজি মাহমুদ মন্টু আর নেই

দৌলতপুর প্রেসক্লাব সভাপতি এমজি মাহমুদ মন্টু আর নেই

স্বাধীনতা ডেক্স:
কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এড. এমজি মাহমুদ মন্টু (৬৬) ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ১০.৫০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।
৬ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড়ে জানাজার নামাজ শেষে একই এলাকার ভেটুলতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
দৈনিক ভোরের ডাকের দৌলতপুর প্রতিনিধি এমজি মাহমুদ মন্টু দীর্ঘদিন ধরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য ছিলেন। সাংবাদিক এড. এমজি মাহমুদ মন্টু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন সহ আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আসানুল হক, ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু এবং কুষ্টিয়া ও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
এর আগে এড. এমজি মাহমুদ মন্টু’র জানাজার নামাজে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, সংসদ সদস্য প্রার্থী আলহাজ রেজাউল হক চৌধুরী, নাজমুল হুদা পাটল, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. দেওয়ান মাসুদ করিম মিঠু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল, সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও মরহুমের ছোট ছেলে এড. রিনেট আল রাজ। মৃত্যুকালে এড. এমজি মাহমুদ মন্টু অসুস্থ স্ত্রী ও দুই পুত্র, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024