১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

দৌলতপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এবং দুইজনের ১০ বছর করে কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে প্রত্যেকের পৃথকভাবে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলী ওরফে নিয়ত আলী (৭০) ও তার ছেলে আশারত আলী ওরফে নওশেদ (৫০)।

এ মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের বাসিন্দা আরজেদ আলীর ছেলে এনামুল (৫০) ও আমির হামজার ছেলে মিন্টু আলী (৩৩)।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর উপজেলার সংগ্রামপুর থেকে ইচিমারি গ্রামের মধ্যবর্তী মাঠে প্রতিপক্ষ আসামিরা পরিকল্পিতভাবে উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন দৌলতপুর থানায়।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর তারিখে ১৫ জনের বিরুদ্ধে সাইফুল হত্যায় জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক আকিদুল ইসলাম।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় লিয়াকত আলী ওরফে নিয়ত আলী ও তার ছেলে আশারত আলী ওরফে নওশেদকে যাবজ্জীবনসহ পৃথক ভাবে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এনামুল (৫০) ও মিন্টু আলীকে ১০ বছরের কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর সাজা খাটতে হবে তাদের।

এছাড়া এ মামলায় লিটন, লালচাঁদ ও রুবেলকে পৃথকভাবে তিন বছর সাজার আদেশসহ বাকি আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024