১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দৌলতপুরে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

দৌলতপুরে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিঘলকান্দী গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মোল্লা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দী গ্রামের আজগর মোল্লার ছেলে। জামাল ইট ভাটার শ্রমিক ছিলেন।আহতরা হলেন- জহির উদ্দিন মোল্লার ছেলে রবিউল ইসলাম (৪৫), আশরাফ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৪) ও তৈয়ব আলীর ছেলে আকবর হোসেন (৭০)।
আহত রবিউল ইসলাম দৈনিক স্বাধীনতা কে বলেন, শনিবার রাতে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় জামাল মোল্লা নামে আমাদের পক্ষের একজন মারা গেছে। তাদের হামলায় আমরা তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রবিউলের মাথায় ও পিঠে কোপানো হয়েছে, বিল্লালের হাত ও পিঠে কোপানো হয়, আকবরকে এলোপাথাড়িভাবে মারপিট করে আহত করা হয়েছে। এ সময় আমাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী কাদের মোল্লা ও রুবেলের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। এ ঘটনার জেরে কাদের মোল্লার সমর্থকদের ওপর হামলা করে প্রতিপক্ষ রুবেলের লোকজন। এতে জামাল মোল্লা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

তারা আরও বলেন, শনিবার রাতে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনতে যায় রুবেল ও তার লোকজন। তাদের টাকা কেউ নেননি। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রুবেলের নেতৃত্বে রিয়াজের ছেলে শাহীন, বদির ছেলে রাশিদুল, এলাজের ছেলে রানা, শামসুদ্দিনের ছেলে কবির, আবুল মন্ডলের ছেলে মাহাবুল, জিন্নাতের ছেলে নবীরসহ তাদের লোকজন হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুবেলের পক্ষের লোকজন। তারা জানান, জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামাল মোল্লা নামে এক ব্যক্তি মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024