১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৭:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার,আটক ৩

দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার,আটক ৩

সাইফুল ইসলাম শাহীন, দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি শটগান,একটি এয়ারগান ও নয়টি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এসময় বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-পিয়ারপুর গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে জারিফ ইসলাম জিমি, জগন্নাথপুরের মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল মান্নানের ছেলে সোহাগ।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।
এছাড়া, অভিযানে নয়টি ককটেল ও ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ ও পাঁচটি হাঁসুয়াসহ কিছু ধারাল ছুরি উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024