শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কুষ্টিয়ার অস্থায়ী সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল কামালপুর এলাকার পচা বিটা গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির ছাদ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় পিস্তল আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।