১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তারা পদ্মায় ডুবে নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্ররা হলেন- ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ ও একাদশ শ্রেণীর ছাত্র এবং ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ও কুমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে পড়লে সামিরুল ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে গিয়ে তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিখোঁজ ছাত্রদের প্রতিবেশী ফজলুল হক কবিরাজ জানান, পদ্মা নদীতে ডুবে ইউসুফ ও সামিরুল নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস দল উদ্ধার কাজ শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024