১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দৌলতপুরে জেলা কৃষক দলের নেতার মৃত্যু বার্ষিকী পালন

দৌলতপুরে জেলা কৃষক দলের নেতার মৃত্যু বার্ষিকী পালন

নাজমুল ইসলাম দৌলতপুর :
কুষ্টিয়ার দৌলতপুরে জেলা কৃষক দলের নেতা মেহেদী হাসান সাকবোরের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাইস্কুল মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য প্রয়াত মেহেদী হাসান সাকবোরের সহধর্মিনি সুরাইয়া খাতুন কাজলীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভট্ট প্রমখু। স্মরণ সভায় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। স্মরণ সভা একপর্যায়ে জনসভায় রুপ নেয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ২০২৩ সালের ২৫ শে অক্টেবর রাতে খুনি হাসিনা সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কুষ্টিয়া জেলা শাখার অন্যতম নেতা মেহেদী হাসান সাকবর সেদিন শাহাদৎ বরণ করেছিল। আজ মুক্ত মানুষের সভা করার যে সুযোগ সৃষ্টি হয়েছে সাকবর ভাইয়ের রক্তের বিনিময়ে এই সুযোগ হয়েছে। তাই আমি বলতে চাই সাকবর ভাইয়ের হত্যাকান্ডের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024