১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দৌলতপুরে ওসি’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে মাইকিং করছে বীর মুক্তিযোদ্ধাগন

দৌলতপুরে ওসি’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে মাইকিং করছে বীর মুক্তিযোদ্ধাগন

মুসাবুল হক:
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সোমবার সকাল ৯ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধবন ও প্রতিবাদ সভার ডাক দিয়ে মাইকিং বের করেছে অত্র উপজেলার বীর মক্তিযোদ্ধাগন।
শনিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন অঞ্চলে এই মাইকিং চলে বলে জানাযায়।
অটোইঞ্জিন চালিত একটি গাড়ীতে ওসির বিরুদ্ধে মাইকিংয়ে বলতে শোনাযায়, বিস্মিল্লাহির রহমানির রাহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোলো একতা দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ওসি বীর মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮এপ্রলি ২০২৪ খ্রি: তারিখে রোজ সোমবার সকাল ৯ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সভায় সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতী নাতনী এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংঘঠন সদস্যবৃদ্ধ মানববন্ধনে দলে দলে যোগদান করে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন ওসি রফিকুলের অপসারন চাই। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করবেন দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সেকেন্দার আলী।
এব্যাপারে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর সাথে কথা বললে তিনি জানান, আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই মসলেম উদ্দিনকে কিছু সন্ত্রাসীরা দিনে দুপুরে মারপিট করে। তার বিচার চেয়ে আমরা ৭-৮জন বীর মুক্তিযোদ্ধা ওসি রফিকুলের কাছে যায়। থানায় তার রুমে প্রবেশ করলে দেখি যে তিনি চেয়ারের উপর পা রেখে সিগারেট টানছেন। আমাদের বসতেও বলেননি তিনি। তারপরেও আমার চেয়ারে বসে থাকি অনেক্ষন এক পর্যায়ে তার কাছে বিষয়টি খুলে বলার চেষ্টা করলে। তিনি হাতে সিগারেট টানতে টানতে আমাদের সাথে দুর্ব্যবহার করে চলে যেতে বলেন এবং কোর্টে বিচার চাইতে উপদেশ দেন তিনি।
মাইকিং এর বিষয় সম্পর্কে জানার জন্য ওসি রফিকুল ইসলাম এর কাছে ফোন করলে তিনি বলেন, আমি কোন অন্যায় কাজ করিনি আমি সব সময় অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে। তারপরেও যদি আমার বিপক্ষে কেও মানবন্ধন করে তাতে আমার কোন আপত্তি নাই বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024