১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ১১:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে উন্নয়ন ও শান্তির ধারা অব্যহত রাখতে সেলিম চৌধুরীকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় হোগলবাড়ীয়া ইউনিয়নবাসী

দৌলতপুরে উন্নয়ন ও শান্তির ধারা অব্যহত রাখতে সেলিম চৌধুরীকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় হোগলবাড়ীয়া ইউনিয়নবাসী

মাহমুদ্দোল্লাহ সোহেল:
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান সেলিম চৌধুরী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া এবং ভোট প্রার্থনা, গনসংযোগ, উঠান বৈঠক আর নির্বাচনী সমাবেশ করে ভোটারদের কাছে পৌছে গিয়েছেন তিনি। জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দও তাঁর নির্বাচনী সমাবেশে সমর্থন ব্যাক্ত করে উন্নয়ন এবং শান্তির প্রতীক সেলিম চৌধুরী কে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। হোগলবাড়ীয়া ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবি শ্রেনীর মানুষেরা বলেছেন, সেলিম চৌধুরী হোগলবাড়ীয়া ইউনিয়নের উন্নয়ন এবং শান্তির প্রতীক। তিনি রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করে মাদক মুক্ত সমাজ গড়েছেন। প্রথমবার তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে আমরা কোন ভুল করেনি। তিনি একজন যোগ্য রাজনৈতিক এবং সফল চেয়ারম্যান। আসন্ন নির্বাচনেও উন্নয়ন এবং শান্তির ধারা অব্যহত রাখতে সেলিম চৌধুরী কে এবারের নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত করতে চায় হোগলবাড়ীয়া ইউনিয়নবাসী।
দৌলতপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ন ইউনিয়ন হোগলবাড়ীয়া। এ ইউনিয়নেই বসবাস করেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার গন মানুষের যোগ্য অভিভাবক রেজাউল হক চৌধুরী। তারই আপন সহদর হোগলবাড়ীয়া ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান সেলিম চৌধুরী। তারই আরেক ভাই গনমানুষের নেতা এবং যোগ্য অভিভাবক কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য টোকন চৌধুরী। ১৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। আল্লারদর্গা থেকে গাছের দিয়াড় এবং তারাগুনিয়ার বিস্তৃত গুরুত্বপূর্ন অঞ্চল নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের যোগ্য অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন সেলিম চৌধুরী। ন্যায় বিচার এবং মাদক নিমূল করে শান্তি প্রতিষ্ঠা করায় তার সুনাম রয়েছে ইউনিয়ন জুড়ে।
হোগলবাড়ীয়ার মানুষ মনে করেন, সেলিম চৌধুরী একজন রাজনৈতিক এবং হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের গনমানুষের যোগ্য অভিভাবক। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক। গত নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি হোগলবাড়ীয়ায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করেছেন। দল এবং জনগন তাঁর কাছে সব সময় নিরাপদ। জনগনকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। অভাবী মানুষের কষ্ট অনুভব করে, তাদের উন্নয়ন নিশ্চিত করেছেন। তিনি আমাদের যোগ্য অভিভাবক। এলাকার উন্নয়ন, সন্ত্রাস এবং মাদক নিমূলে অগ্রনী ভূমিকা রাখার জন্য সফল চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক পেয়েছেন। গন মানুষের অভিভাবক হিসাবে আমরা তাকেই বারবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায়।
হোগলবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন ভোটার শারমিন খাতুন। তিনি বলেন, আমি এবারের নির্বাচনের প্রথম ভোটার। যোগ্য প্রার্থী দেখেই আমি ভোট দেবো। সে ক্ষেত্রে জনগনের মুখে মুখে উন্নয়ন এবং শান্তির প্রতীক হিসাবে সেলিম চৌধুরী’র নাম শোনা যাচ্ছে। উন্নয়নের প্রতীক নৌকা তার নির্বাচনী প্রতীক। এবারের নির্বাচনেও তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে হোগলবাড়ীয়ার মানুষ।

হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরী বলেন, গত নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। জনগনের কাছে দেওয়া আমার নির্বাচনী ওয়াদার প্রায় সবই পূরন করেছি। ইউনিয়নের সকল রাস্তা ঘাটই পাকা করেছি। বিদ্যুৎ পৌঁছেছি ঘরে ঘরে। আমার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প গ্রাম কে শহরে পরিনত করা। আমি এবার নির্বাচিত হলে হোগলবাড়ীয়া ইউনিয়ন কে গ্রাম থেকে শহরে পরিনত করবো। হোগলবাড়ীয়ার মানুষ গ্রামে বসেই শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। কমিউনিটি সেন্টার সহ নানা বিধ সুযোগ সুবিধা থাকবে ইউনিয়নবাসীর জন্য। তিনি বলেন, আমাকে হোগলবাড়ীয়ার মানুষ ভালোবাসে। তাদের ভোটে ১বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ৫বছর চেয়ারম্যান থাকা কালে মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছি। বিগত দিনে জনগনের সাথে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো। তিনি বলেন, নৌকা প্রতীক শান্তি উন্নয়ন এবং অগ্রযাত্রার প্রতীক। জনগন নৌকা কে ভালোবাসে। আমার বিশ^াস জনগন এবারো আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি ভোটারদের উদ্দ্যেশ করে বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে শান্তির পক্ষে রায় দিন। উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024