১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৩৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরের হোগলবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাজদার হোসেন’র মোরগ মার্কার জয়জয়াকার

দৌলতপুরের হোগলবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাজদার হোসেন’র মোরগ মার্কার জয়জয়াকার

মাহমুদ্দোল্লাহ সোহেল :
দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাজদার হোসেন’র মোরগ মার্কার এখন জয়জয়াকার অবস্থা। বর্তমান মেম্বারের বিগত দিনের কর্মকান্ড চুলছেরা বিশ্লেষন করে ভোটাররা তার পক্ষেই রায় দিচ্ছেন, এমন আভাসই ফুটে উঠেছে। অন্যদিকে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন সফল এই ইউপি সদস্য। আগামী ২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।
সরজমিন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে হোগলবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও টলটলিপাড়া জুড়ে। চায়ের দোকান গুলোতে এবং পাড়া মহল্লায় প্রার্থীদের নিয়ে চুলছেরা বিশ্লেষন চলছে। এ ওয়ার্ডে রয়েছে প্রায় ২৭’শ ভোটার। নির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচনী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
টলটলিপাড়া গ্রামের ভোটার আব্দুল খালেক জানিয়েছেন, বর্তমান মেম্বার সাজদার আলী খুবই ভালো মানের একজন ব্যাক্তি। বিগত নির্বাচনে তাকে ভোট দিয়ে আমরা কোন ভুল করিনি। তিনি নির্বাচিত হওয়ার পর তার দেওয়া নির্বাচনী ওয়াদা তিনি শতভাগ রক্ষা করার চেষ্টা করেছেন। তাকেই আমরা ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে চায়। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, সাজদার হোসেন ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা জনগনের জন্য নিশ্চিত করেছেন। দলমত নির্বিশেষে তিনি সকলের প্রিয় মানুষে পরিনত হয়েছে। এবারের নির্বাচনেও তার পক্ষেই গনজোয়ার। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সেবা করে মন জয় করেছেন। সুবিধা বঞ্চিত অনেক মানুষ তাকেই আবারো নির্বাচিত করতে চান। এছাড়াও স্থানীয়রা বলেছেন, আঞ্চলিকতার টানেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সাজদার হোসেন’র। এবারের নির্বাচনে তিনিই পড়বেন জয়ের মালা অনেক ভোটার এমনটাই নিশ্চিত করেছেন।
হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাজদার হোসেন জানিয়েছেন, জনগনের দোয়া এবং সমর্থন নিয়ে আবারো নির্বাচনে অংশ নিয়েছি। জনগন চায় আমাকে। আমিও জনগনের পাশে আছি সব সময়। সেবা করতে ভালো লাগে আমার। অনাহারী, হতদরিদ্র, প্রতিবন্ধী, এতিমদের কে সব সময় সহযোগিতা করে আসচ্ছি। জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম। নির্বাচিত হওয়ার পর তার গতি পেয়েছে। সে জন্য এ নির্বাচনেও জনগন আমাকেই নির্বাচিত করবে। তিনি বলেন, জনগনের সেবা করার প্রবল ইচ্ছা শক্তি নিয়েই এবারো নির্বাচন করছি। আমার প্রতীক মোরগ। জনগন ইতোমধ্যেই আমাকে সমর্থন দিয়েছে। ভোট করছি। আমার বিশ্বাস, এবারের নির্বাচনেও বিপুল ভোটে জনগন আমাকে নির্বাচিত করবে।
তিনি বলেন, আমি ৫ বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এলাকার উন্নয়ন করেছি। কোন দূর্নীতি করিনি। দলমত নির্বিশেষে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল সুযোগ সুবিধা জনগনের জন্য নিশ্চিত করেছি। কাও কে হয়রানী করিনি। সেকারনে আমার পক্ষে গনজোয়ার তৈরী হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024