| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান’র সুস্থ্যতায় ভেড়ামারায় বিশেষ দোয়া অনুষ্ঠান

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান’র সুস্থ্যতায় ভেড়ামারায় বিশেষ দোয়া অনুষ্ঠান

উজ্জল হোসেন :
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব গাজী মাহাবুব রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে দৈনিক আজকের আলো পত্রিকার ভেড়ামারা পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল এর সভাপতিত্বে এবং ভেড়ামারা প্রতিনিধি নোমান জহির রাজা’র উপস্থাপনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের চিকিৎসক, মেডিসিন বিশেষ অভিজ্ঞ ডাঃ সাফফাত হোসাইন রানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি, চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক হিসনা বানীর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, বাংলা একাডেমির আজীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু, বিশিষ্ট লেখক ও কবি মোজাম্মেল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক খবর পত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, দৈনিক দেশতথ্য প্রতিনিধি জাহিদ হাসান, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক জহিরুল কবীর নবীন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিঠুন আহমেদ, দৈনিক স্বাধীনতা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, সরোয়ার হোসেন প্রমূখ। দোয়া পরিচালনা করেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ভেড়ামারা জোনাল ইনচার্জ আলহাজ্ব আবুল কাশেম

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024