১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১২:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দেশ বাঁচাতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন —–ভেড়ামারায় হাসানুল হক ইনু

দেশ বাঁচাতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন —–ভেড়ামারায় হাসানুল হক ইনু

শাহ্ জামাল :
আওয়ামীলীগ মনোনীত ১৪ দলের প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ বাঁচাতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। নৌকা উন্নয়ন এবং গনতন্ত্রের প্রতীক। সরকার প্রধান একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ভোট ডাকাতি হবে না। এখানে কোনো মাস্তানি হবে না এবং ভোটের কেন্দ্রে কোনো কারচুপি হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলেও এবারের ভোটে জনগনের স্বতস্ফুত অংশ গ্রহন আছে।
গতকাল বুধবার সন্ধ্যায় হাসানুল হক ইনু’র নৌকা মার্কার পক্ষে নির্বাচনী এক পথসভা তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল. ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024