উজজ্ল হোসেন :৪
বাংলাদেশ যখনই কোন গভীর সংকটে পড়েছে, তখনই দেশ ও দশের কথা খুব সাহসীকতা আর দায়িত্ব নিয়েই প্রকাশ করেছে মানবজমিন। আজ রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় মানবজমিন পত্রিকার রজতজয়ন্ত্রী উৎসবে যোগ দিয়ে অতিথিরা উপরোক্ত কথা বলেন। “এসো মিলি প্রানের উৎসবে” শ্লোগানে এবারে পালিত হচ্ছে মানবজমিন পত্রিকার রজতজয়ন্ত্রী উৎসব। বক্তরা বলেন, পত্রিকাটি দীর্ঘ এ পথ পরিক্রমায় পাড়ি দিয়েছে অজ¯্র বাধা বিপত্তি। মানবজমিনের এ সাহসী পথচলা আরো শানিত হোক। দেশ এবং দশের কথা আরো বলুক প্রিয় মানবজমিন। পত্রিকাটির পাঠক ফোরাম পাঠকজমিনের আহবায়ক ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি শাহ্ জামাল এর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। আলোচনা সভায় অংশনেন, ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা আলহেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, কবি মোজাম্মেল হক, কবি আব্দুল কুদ্দুস, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই সহিদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মেহেরপুর জোনাল ইনচার্জ মনিরুল ইসলাম, ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট’স পরিচালক নোমান জহির রাজা, রাজশাহী হেলথ্ এইড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক সাংবাদিক শাহিন আলম লিটন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, আলহাজ্ব নাসির উদ্দীন, দেলোয়ার হোসেন, রোকনুজ্জামান রনি প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ উৎসব করেন অতিথিরা।