| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
দুস্থ অসহায়দের মাঝে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঈদ উপহার বিতরন

দুস্থ অসহায়দের মাঝে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঈদ উপহার বিতরন

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্টান নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র দুস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেছে। গতকাল মঙ্গলবার সকালে কোম্পানীর সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই ঈদ উপহার বিতরন করা হয়। ১০ কেজি চাউল, ডাউল, তেল, চিনি , সেমাই, লবন, গুড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসাইন। বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মোঃ রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী শিমুল কুমার বর্মন, নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বিশ্বাস, ব্যবস্থাপক (প্রশাসন) কাইয়ুম উদ্দীন আহমেদ, ব্যবস্থাপক ( হিসাব ও অর্থ) সাকিরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্ল্যান্ট ম্যানেজার (অতিঃ দায়িত্ব) রবিউল ইসলাম বলেছেন, নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক’র আন্তরিকতায় মানবিক সহায়তা হিসাবে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। সামাজিক উন্নয়নে প্ল্যান্টের আশেপাশের হতদরিদ্র মানুষ ছাড়াও নানা কর্মকান্ডে এই প্লান্টের কর্মকান্ড প্রশাংসার দাবী রাখে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024