১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:১০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
থানা পুলিশের সফল অভিযান/ ভেড়ামারায় মাইক্রো সহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

থানা পুলিশের সফল অভিযান/ ভেড়ামারায় মাইক্রো সহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

শামিমুল হক শামিম :
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের চৌকষ একটি আভিযানিক দল সফল এক অভিযান চালিয়ে একটি সাদা রং’র নোহা মাইক্রোসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে মাদক কারবারী রাহিদুল ইসলাম কে। সে মেহেরপুরের গাংনী উপজেলার তোফাজ্জেল হোসেন এর পুত্র।
ভেড়ামারা থানা পুলিশ সূত্র জানিয়েছে, মাদকের একটি বড় চালান পাশ্ববর্তী দৌলতপুর উপজেলা দিয়ে ভেড়ামারা শহর অতিক্রম করে লালন শাহ্ ব্রীজ পার হয়ে ঢাকায় যাচ্ছে। গোপনীয় এমন সংবাদ নিশ্চিত হয়ে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম’র নির্দেশে এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় র্ফোস সহ অবস্থান নেয় লালন শাহ্ ব্রীজের টোল প্লাজার কাছে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্র চ-১১-৬৮৬৪ নাম্বারের একটি সাদা রং’র নোহা মাইক্রো টোল প্লাজার সন্নিকটে পৌছালে পুলিশ অভিযান শুরু করে। এসময় মাইক্রোর পেছেনে ব্যাক ঢালার মধ্যে বাজার করা একটি ব্যাগের ভিতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় জব্দ করা হয় মাইক্রো টি। আটক করা হয় মাদককারবারী রাহিদুল ইসলাম কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১)সার নিং ১৪(গ)৩৮ ধারায় একটি মামলা হয়েছে। যার নং ০২ তারিখ ১৩/০১/২০২৪।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024