| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তারেক রহমানের ৩১ দফা গণমানুষের প্রাণের দাবি/ অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম

তারেক রহমানের ৩১ দফা গণমানুষের প্রাণের দাবি/ অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম

ফিরোজ মাহমুদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে ন্যায়পাল প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
এডভোকেট তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেন, তারেক রহমান’র ৩১ দফা গণমানুষের প্রাণের দাবি।
তিনি আজ বুধবার রাতে মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ক্ষেমিড়দিয়াড় মোড় সংলগ্ন স্থানে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। মোকারিমপুর ইউনিয়ন শাখার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মোহাম্মদের সভাপতিত্বে ও মোকারিমপুর ইউনিয়ন বিএনপি নেতার মোঃ ইসমাইল হোসেনর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানবার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিবন রহমান দুদু, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, মোকারিমপুর ইউনিয়ন শাখার ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম টেংরা, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের কনভেনার এস এম রানা, ৯নং ওয়ার্ড সভাপতি কারী ও ৯নং ওয়ার্ড মেম্বার আশরাফুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক ও রেলবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা, পৌর যুব দলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, ভেড়ামারা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও রেল বাজার বণিক সমিতির নির্বাহী সদস্য মোবাশ্বির আজাদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সার্বিক আয়োজনে ছিলেন মোকারিমপুর ইউনিয়ন শাখার ৯নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024