আঃ হান্নান তানোর রাজশাহী থেকে :
রাজশাহীর তানো উপজেলার তানোর পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। গত শুক্রবার দিবাগত রাত্রিতে সারারাত ভারী বৃষ্টির কারণে তানোর উপজেলার অন্যান্য এলাকার ন্যায় তানোর পৌরসভার ৫ নাম্বর ওয়ার্ডের গোল্লাপাড়া ও হঠাৎ পাড়ার বৃষ্টির পানিতে মোসাঃ আঙ্গুরী (সাবেক কমিশনার), মোসাঃ বিউটি (প্রতিবন্ধী),ঢ়মোসাঃ রাসেদা, মোঃ মুকবুল, মোঃ নয়ন এর ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তানোর পৌর জামায়াতের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, তানোর পৌরসভার আমীর মাওলানা মোঃ মুকসেদ আলী, রাজশাহী জেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। ৫ নাম্বার ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসেন ও ৫ নাম্বার ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মাহবুব চৌধুরী।আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মোশারফ হোসেন, মাওলানা মোঃ নাসিমুল।
এসময় রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আপনাদের যা ক্ষতি হয়েছে তা হয়তো পূরণ করতে পারব না। তবে বাংলাদেশ জামাতে ইসলামী তানোর গোদাগাড়ীর মনোনীত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান যদি এমপি হতে পারেন, তাহলে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে। বাংলাদেশ জামাতে ইসলামী তানোর উপজেলার আমির মাওলানা মোঃ আলমগীর হোসেন ক্ষতিগ্রস্তদেরকে সান্তনা দেন এবং তাদেরকে বলেন আমরা নিজ তহবিল থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব।