মেহেরপুর প্রতিনিধি :
“চলো যায় নবীর দেশে” শ্লোগানে মেহেরপুর জেলা থেকে নব উদ্দ্যোমে যাত্রা শুরু করলো তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা নামের হজ্ব এজেন্সী। গতকাল শনিবার সকাল ১১টার দিকে লাল ফিতা কেটে হজ্ব এজেন্সীর শুভ উদ্বোধন ঘোষনা করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় মেহেরপুর অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী এবং হাজী সাহেবরা উপস্থিত ছিলেন।
তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক, সৎজন ব্যাক্তিত্ব মনিরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অগ্রনী ব্যাংকের এজিএম হাজী রমজান আলী, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কুষ্টিয়া ডিভিশনের ডেপুটি ইনচার্জ শাহ্ জামাল, মেহেরপুরের জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মওলানা মোঃ রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে ওমরাহ হজ্বব্রত পালন করতে যাওয়া ব্যাক্তিদের ট্রেনিং পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল হাসেম।
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর জেলা থেকে এ বছরো পবিত্র হ্জব্রত পালন করেছেন প্রায় ৫’শ ব্যাক্তি। তারা ঢাকার এজেন্সির সাথে যোগাযোগ করে হজ্জব্রত পালন করেছেন। এই রকম একটি এজেন্সি মেহেরপুরে প্রয়োজন ছিল। তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা মেহেরপুরের মানুষের সেই চাহিদা পূরক করতে সক্ষম হবে। তিনি বলেন, এখন থেকে মেহেরপুর জেলার মানুষদের কে ওমরাহ বা হজ্ব করার জন্য ঢাকা বা দূরদূরান্তের কোন মোয়াল্লেম বা এজেন্সির সহায়তা নিতে হবে না। ইচ্ছা করলেই হজ্ব বা ওমরাহ পালনকারীরা তাতাসা হজ্জ ওমরাহ কাফেলার সাথে যোগাযোগ করেই পবিত্র নগরী মক্কা-মদিনায় যেতে পারবেন। তিনি হজ্জব্রত পালন কারীদের সাথে এজেন্সির পক্ষ থেকে দেওয়া সকল ওয়াদা পালন করার জন্য সর্বাত্বক গুরুত্ব দেওয়ার জন্য তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালকের প্রতি আহবান জানান। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে নিয়মিত ভাবে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার মাধ্যমে হজ্জ ও ওমরাহ পালন করছেন হাজীরা। আগামী ৭ নভেম্বর একটি বড় কাফেলা পবিত্র নগরী মক্কা-মদিনার উদ্দ্যেশ যাত্রা শুরু করবেন বলে জানা গেছে।