১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৬:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাতাসা হজ্জ এবং ওমরাহ কাফেলার আয়োজনে বর্ণাঢ্য সংবর্ধনা/ দলমত নির্বিশেষে আমার প্রতি যে নিরঙ্কুশ সমর্থন জুগিয়েছিল সর্বস্তরের মানুষ, শান্তি এবং উন্নয়নের মাধ্যমে আমি তার প্রতিদান দেবো /আবু হেনা মোস্তফা কামাল মুকুল

তাতাসা হজ্জ এবং ওমরাহ কাফেলার আয়োজনে বর্ণাঢ্য সংবর্ধনা/ দলমত নির্বিশেষে আমার প্রতি যে নিরঙ্কুশ সমর্থন জুগিয়েছিল সর্বস্তরের মানুষ, শান্তি এবং উন্নয়নের মাধ্যমে আমি তার প্রতিদান দেবো /আবু হেনা মোস্তফা কামাল মুকুল

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, ভেড়ামারাবাসীর ভালোবাসা এবং নিরঙ্কুশ সমর্থনে আমি মুগ্ধ। দলমত নির্বিশেষে আমার প্রতি যে নিরঙ্কুশ সমর্থন জুগিয়েছিল সর্বস্তরের মানুষ, শান্তি এবং উন্নয়নের মাধ্যমে আমি তার প্রতিদান দেবো। তিনি বলেন, ভেড়ামারাবাসী পরিবর্তন চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, সে ভাবে উন্নয়ন হয়নি ভেড়ামারায়। বহুলাংশেই পিছিয়ে রয়েছে এই উপজেলা। উন্নয়নের রুপকার মাহবুব-উল আলম হানিফ’র হাত ধরেই ভেড়ামারায় ব্যাপক উন্নয়ন নিশ্চিত করবো ইনশাল্লাহ। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ভেড়ামারা হবে আধুনিক নগরি। আবু হেনা মোস্তফা কামাল মুকুল শনিবার দুপুরে ভেড়ামারার ফুডল্যান্ড ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে তাতাসা হজ্ব এবং ওমরাহ কাফেলার এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। কম খরচে হজ্ব এবং ওমরাহ পালনে উদ্বুদ্বকরন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাতাসা হজ্ব এবং ওমরাহ কাফেলার কুষ্টিয়ার সম্বন্বয়কারী সাংবাদিক শাহ্ জামাল। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, তাতাশা হজ্জ এবং ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক হাফেজ মাওলানা আবুল হাশেম, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক কবি আসমান আলী, ভেড়ামারা বিনামূল্যের চিকিৎসালয়ের সম্মানিত উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা সহ ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুষ্টিয়া এবং কুমারখালীর তাতাসা হজ্জ ও ওমরাহ কাফেলার সম্মানিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেছেন, সর্ব সাধারন মানুষ কে পবিত্র হজ্ব এবং ওমরাহ হজ্ব এ উদ্বুদ্ধ করতেই কম খরচে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তাতাসা হজ্ব এবং ওমরাহ কাফেলা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024