১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তাড়াশ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

তাড়াশ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মাধাইনগড় ইউনিয়ন বিএনপি ও সনগই দিঘী পুকুরের সুফলভোগী আদিবাসী সদস্যদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা মাধাইনগর ইউনিয়নের সনগই পুকুর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাকিব, যুবদলের আহ্বায়ক এনামুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুদ,সংগই দীঘি পুকুরের সুফলভোগী দলের সভাপতি কার্তীক চন্দ্র বসাক সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন ভার্সনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের নামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বক্তব্য আরো বলেন, আমিনুল রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে একজন সম্মানী লোকের সম্মান নষ্টের সাথে যারা জরিত তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024