১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশ পৌর ৯ নং ওয়ার্ডের জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশ পৌর ৯ নং ওয়ার্ডের জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ ই রমজান) মঙ্গলবার বিকেলে পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবাড়ীয়া বাজারে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আলতাফ হোসেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব। আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারী প্রভাষক আলী আক্কাস, সহকারী সেক্রেটারি এম এ মাজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল আল মামুন, সেক্রেটারি ওমর ফারুক,মাহবুবুর রহমান কাজী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তারা আরও বলেন, ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।
বক্তারা ইসলামি মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024