১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশ ডিগ্রি কলেজের সভাপতি হলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর

তাড়াশ ডিগ্রি কলেজের সভাপতি হলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জ জেলা তথা চলনবিলের অন্যতম বিদ্যাপিঠ তাড়াশ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
সেলিম জাহাঙ্গীরকে সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আফসার আলীকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
জানাগেছে- গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সভাপতি করে দেয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে তাড়াশ ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত করেন।
উল্লেখ শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশ জি কে এস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভায়াট উচ্চ বিদ্যালয়,রঘুনালি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়,মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও তাড়াশ আকবরিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসাসহ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ নাদ্রাসা প্রতিষ্ঠা করেন।এছাড়াও তিনি বেসরকারি সংস্থা গণকল্যান সংস্থার প্রতিষ্ঠা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024