১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশে ২৮ শে অক্টোবর লগি বৈঠার বর্বরাচিত হত্যার প্রতিবাদে জামায়াতের সমাবেশ

তাড়াশে ২৮ শে অক্টোবর লগি বৈঠার বর্বরাচিত হত্যার প্রতিবাদে জামায়াতের সমাবেশ

এম এ মাজিদ, তাড়াশ :
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে।এই হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখা।
৩০( অক্টোবর) বুধবার সকালে তাড়াশ পৌর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
তাড়াশ পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওসার হাবীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমীর খ ম সাকলাইন,নায়েবী আমীর মাওলানা মোক্তার হোসাইন, সেক্রেটারি শাহজাহান আলী, কর্মপরিষদ সদস্য, ইউনুস আলী, প্রভাষক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক, জামায়াত নেতা, ফজলুর রহমান, গোলাম কিবরিয়া,যুব ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিবিরের সভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি জঘন্য নৃশংস ঘটনা।
২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024