| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর তাড়াশ পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ (অক্টোবর )বুধবার বিকেলে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে তাড়াশ পৌর জামায়াতের আয়োজনে শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ন পালনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন।
আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন গোস্বামী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাজাহান, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক আব্দুল বাশার, ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম,বারোয়ারি বটতলা দুর্গা মন্দিরের সাবেক সভাপতি প্রকাশ সরকার, ঘোষ পাড়া দুর্গা মন্দিরের সভাপতি অধির ঘোষ, সরকার বাড়ি দূর্গা মন্দিরের সভাপতি নির্মল সরকার,উপজেলা যুব জামায়াতের ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,পৌর পূজা উদযাপন কমিটির সুব্রত সরকার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024