| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে ভূমি জাদুঘরের উদ্বোধন

তাড়াশে ভূমি জাদুঘরের উদ্বোধন

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে “ভূমি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২২ জানুয়ারি সন্ধ্যায় তাড়াশ ভুমি জাদুঘরের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান,তাড়াশ থানার ওসি আসলাম হোসেন প্রমূখ ।
জাদুঘরটিতে তাড়াশ ভূমি অফিসের কাজে ব্যবহৃত টাইপ রাইটার, সিন্দুক, গান্টার চেইন, জমিদারী আমলের ভূমি সংক্রান্ত দলিলাদী সংরক্ষণ করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পুরাতন ভূমি সংক্রান্ত নথি/দলিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহের প্রচেষ্টা চলমান রয়েছে। এখানে প্রাগৈতিহাসিক কাল হতে আধুনিক সময় পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশ, বিভন্ন ধর্মগ্রন্থে ভূমি বিষয়ক নির্দেশনা, তাড়াশের ইউনিয়ন ওয়ারী মৌজার লোকেশনসহ ম্যাপ স্থান পেয়েছে। জাদুঘরের একটি কর্নারে ভূমি বিষয়ক নানাবিধ বই রাখা হয়েছে। এখানে মুসলিম উত্তরাধিকার নির্ণয় পদ্ধতি এবং হিন্দু দায়ভাগ নির্ণয়ের পদ্ধতি, ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারী প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়াও জাদুঘরটিতে স্থান পেয়েছে। সিএস নকশা, আরএস নকশা, ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন স্কেল (একর কম্ব, মেটাল স্কেল, গুনিয়া স্কেল ইত্যাদি) প্রদর্শন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024