এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সাস্তান গ্রামে । বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শ্রী বুলন চন্দ্র বসাক।
জানা গেছে (১ লা জুন )রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সাস্তান গ্রামের শ্রী হিরন বসাকের ছেলে ও সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র প্রশান্ত বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুই টার দিকে প্রশান্ত বাড়ির পাশের জমিতে বাবার সাথে ধানের কাজ করার সময় আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে প্রশান্ত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে । ঘটনাস্থল থেকে তার বাবা মা উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথেই প্রসান্ত মারা যায়।