১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তাড়াশে নয়াদিগন্তের ২০ বছর পূর্তি উৎসব উদযাপন 

তাড়াশে নয়াদিগন্তের ২০ বছর পূর্তি উৎসব উদযাপন 

এম এ মাজিদ,  তাড়াশ :
সত্যের পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে নয়া দিগন্তের ২০বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। 
২৯ (অক্টোবর) শনিবার  বেলা ১২ টায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে নয়া দিগন্তের পাঠক ফোরামের সভাপতি সভাপতি প্রভাষক সনাতন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন  উপজেলা নিবার্হী কর্মকর্তা সুই‌চিং মং মারমা। 
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সরদার মোঃ আফসার আলী, জামায়াতের আমীর খ, ম, সাকলাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল,তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন,দৈনিক নয়াদিগন্তের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা নুরুল ইসলাম রইসী,সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রভাষক আবুল বাসার, সমকালের প্রতিনিধি আতিকুল ইসলাম বুলবুল, এশিয়ান টিভির প্রতিনিধি, শামিউল হক শামীম, মানবজমিনের তাড়াশ প্রতিনিধি অধ্যাপক শফিউল হক বাবলু, চলনবিল প্রতিনিধি এম এ মাজিদ,কালবেলার হাদিউল হৃদয়,
খোলা কাগজের আশরাফুল ইসলাম রনি, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বা‌রিক খোন্দকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ,
ইনকিলাবের প্রতিনিধি শামীম হোসেন,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,পৌর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহম্মেদ, ঢাকা প্রতিদিনের সাব্বির মির্জা, বিএনপি নেতা আবুল কালাম, দৈনিক সংগ্রামের চলনবিল প্রতিনিধি আমিনুল ইসলাম,নয়াদিগন্তের তাড়াশ সাংবাদদাতা লুৎফর রহমান, রায়গঞ্জ সংবাদদাতা সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুই‌চিং মং মারমা বলেন, নয়া দিগন্ত প‌ত্রিকা এক‌টি গুরুত্বপূণ পত্রিকা , পত্রিকাটির যৌবনকাল চলছে আশা করি সারাটা জীবন পত্রিকা তাদের যৌবন ধরে রেখে এই প্রত্যাশা কামনা করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024