| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে যুবক গ্রেফতার

তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে যুবক গ্রেফতার

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসলাম হোসেন (১৬) উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের ছেলে।

যৌন নীপিড়নের স্বীকার ওই ছাত্রীর মা আমেনা খাতুন বলেন, আমি আড়ংগাইল গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়ে আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মেয়ের বাবা ঢাকায় অবস্থান করে দিন মজুরের কাজ করেন। গত শনিবার আমার মেয়ে সহপাঠিদের সাথে প্রতিবেশি শহিদুল ইসলামের আঙ্গীনায় খেলা করছিল। এ সময় শহিদুলের ছেলে আসলাম চকলেটের লোভ দেখিয়ে আমার অবুঝ শিশুটিকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে যৌন নীপিড়ন চালাতে থাকে। শিশুটির আত্ম চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এলে আসলাম পালিয়ে যায়। আমি তাড়াশ থানায় অভিযোগ করতে গেলে আসলামের আত্মীয় স্বজন উপযুক্ত বিচার দেয়ার কথা বলে আমাকে ফিরিয়ে আনেন। কিন্তু গত ৬ দিনেও কোন বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.নাজমুল কাদের জানান, মেয়ের মায়ের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024