| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে দুর্গা পূজা উপলক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে দুর্গা পূজা উপলক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ :
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ ভবনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাড়াশ পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আবু তাহের, সাধারণ সম্পাদক রমজান আলী,সিরাজুল ইসলাম, যুবদল নেতা, আমিন হোসেন,মাসুদ রানা,দুলাল হোসেন,সুজন , ছানোয়ার হোসেন,
ছাত্রদল নেতা টনি আহম্মেদ,সাদাব প্রধান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ন ও উৎসমূখর করতে পৌর বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদের সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আহ্বান এবং সেই সাথে প্রতিত স্বৈরাচারের দোসরা যেন কোন প্রকার নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পৌর বিএনপি সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।সেই সাথে মিথ্যা মামলা উপেক্ষা করে উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের মাটিতে এসেছেন তাড়াশ পৌর বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানান।
উল্লেখ্য:এ বছর তাড়াশ পৌর এলাকায় ১২ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024