১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তাড়াশে জামায়াতের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে উদ্বোধন

তাড়াশে জামায়াতের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে উদ্বোধন

এম এ মাজিদ তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়নের সুধী সমাবেশে ও নতুন কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।
(১৮ জুন) বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং তালম ইউনিয়ন জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ মোঃ ইসহাক আলী।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য,সাবেক ছাত্র নেতা ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাজাহান আলী, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব,
সাবেক সেক্রেটারি আবুল বাসির খাঁন তাসলিম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খোন্দকার আব্দুল বারি, জামায়াত নেতা মাওলানা আবুল কাসেম,নিয়ামত উল্লাহ, আব্দুল মান্নান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সোহেল বলেন, ইসলামী আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠা করা এবং জীবনের সকল ক্ষেত্রে এর প্রতিফলন ঘটানো সম্ভব। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের মুক্তি লাভ করা যায়। দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীরা পথ চলে। দ্বীন বিজয়ের মধ্যেই তাদের জীবনের সাফল্য নিহিত। এ বিজয়ের জন্য আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে বলে তাঁরা বিশ্বাস করে। কারণ, ঈমানদাররা তাদের জান ও মালকে আল্লাহর পক্ষ থেকে নিজেদের কাছে রক্ষিত আমানত হিসেবেই জানে। এ জান ও মালকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য এগুলোর সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা এবং প্রতি মুহূর্তে সে সময় পর্যন্ত উৎকর্ষিত যোগ্যতাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানোই তাদের দায়িত্ব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024