| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে জামায়াতের আয়োজনে বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে জামায়াতের আয়োজনে বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মাজিদ, তাড়াশ:
বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ নভেম্বর) শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার আয়োজনে বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব। আলোচনা সভায় দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ,ড. আব্দুস সামাদ। প্রধান বক্তা হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর জামায়াতের নেতা এবিএম আব্দুস সাত্তার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলনবিল উন্নয়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী,তাড়াশ পৌর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
এবিএম আব্দুস সাত্তার বলেন,দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024