১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেনের জামিন বাতিল : জেলহাজতে প্রেরণ

তাড়াশে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেনের জামিন বাতিল : জেলহাজতে প্রেরণ

এম এ মাজিদ, তাড়াশ  :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তা কে একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করলে, আদালত না মঞ্জুর করে  জেল হাজতে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি এ্যাডভোকেট মো: কামাল হোসেন।
মামলা সূত্রে প্রকাশ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় উপজেলার বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। এ সময় তাকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটনা সহ ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা  এলোপাথারি হামলা চালায়। বহনকারী মাইক্রোবাসটিও ভাংচুর করা হয়। পরে পুলিশ মানবঢাল তৈরি করে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার কে রক্ষা করেন।

এ ঘটনার ছয় বছরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়নের বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জন কে নামীয় আসামী ও ২৫০/৩০০শ জন কে অজ্ঞাতনামা আসামী করে একটি  বিষ্ফোরক ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ মামলায় বিনোদপুর গ্রামের বাসিন্দা  তাড়াশ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও  সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তাকে তিন নম্বর আসামী করা হয়।
মামলার পরপরই তিনি পলাতক অবস্থায়  উচ্চ আদালত থেকে জামিন নেন।  বুধবার (১৪ মে) সিরাজগঞ্জ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আলী আহম্মেদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024