এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের আগপুকুড় পাড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০ বছর যাবৎ এই পুকুরটি মসজিদ ও কবর¯’ানের উন্নয়ন কাজে ব্যবহার হ”েছ। সম্প্রতি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের চাচাত ভাই ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নানের সহযোগীতায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিকর আলী ভুট্রর নেতৃত্বে জন্তিহার গ্রামের মো: নুরুল ইসলাম , মো: জহুরুল ইসলাম, আরিফুল ইসলাম ও জুয়েল রানা পুকুরটি দখল করে।
মানববন্ধনে মসজিদের পক্ষে অংশ নিয়ে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ,শামিম হোসেন, নাজমা খাতুন, মোছা: মাজেদা বেগম বলেন, এই গ্রামে ৩টি সরকারি খাস পুকুর আছে। তার মধ্যে প্রায় ৪০ বছর ধরে ২টি পুকুর জন্তিহার উত্তরপাড়া জামে মসজিদ ভোগদখল করে আসছে। এবং আগপুকুরটি জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদ ভোগদখল করে আসছে। তারা আরো জানান, আগপুকুরটি উপজেলা ভুমি অফিস থেকে প্রতি বছর লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্ত গত কয়েকদিন আগে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিকর আলী ভুট্র গং পুকুরটি দখল নেয়। এতে বাধা দিলে নিরহ এলাকাবাসীকে হুমকী ধামকি দেয়। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা পুকুরটি মসজিদের দখলে রাখা ও নিরীহ এলাকাবাসীকে হয়রানী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভূট্টুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।