১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১২:২৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তফশীল ঘোষনার পরও নির্বাচনী উত্তাপ নেই কুষ্টিয়া-২ আসনে

তফশীল ঘোষনার পরও নির্বাচনী উত্তাপ নেই কুষ্টিয়া-২ আসনে

শাহ্ জামাল :
দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা করা হলেও নির্বাচনী উত্তাপ নেই কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে। নির্বাচন কে সামনে রেখে সর্বত্রই উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। ১৪ দলীয় মহাজোটের প্রার্থী চুড়ান্ত না হলেও তফশীল ঘোষনার পর রাতেই জাসদ (ইনু)’র সমর্থকরা উল্ল্যাস প্রকাশ করে শহরে আনন্দ মিছিল করে।
জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) অত্যান্ত গুরুত্বর্পূন। এ আসনেই দীর্ঘদিন নির্র্বাচন করেছেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ২০০৮ সালের নির্বাচনে ১৪ দলীয় মহাজোট গঠন করা হলে, জোটের প্রার্থী হিসাবে এ আসনে মনোনয়ন পান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এরপর থেকে হাসানুল হক ইনুই এ আসনের সংসদ সদস্য। অন্য দিকে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন পেয়ে মাহবুব-উল-আলম হানিফও সংসদ সদস্য।
১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে তফশীল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে , তফশীল ঘোষনার পর যেমন উত্তাপ প্রার্থী, সমর্থকদের ভিতরে লক্ষ্য করা যায়, এখন পর্যন্ত সে রকম কোন দৃশ্য চোখে পড়েনি। কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন জানিয়েছেন, জাতীয় গুরুত্বপূর্ন ইস্যুর কারনে কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনু বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন। তবে খুবই দ্রুত তিনি নির্বাচনী প্রচার প্রচারনায় অংশ নিতে ভেড়ামারায় আসবেন। এ আসনের সাবেক সাংসদ বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম। তাঁর দল নির্বাচনে অংশ নিবে কিনা তা নিশ্চিত না হলেও তিনিও এখনো মাঠে নামেন নি। তিনি দাবী করেছেন, নির্বাচন কে সামনে রেখে নাশকতার অভিযোগ এনে ভেড়ামারা-মিরপুরের বহু নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
বিএনপির সাথে জোট হলে কুষ্টিয়া-২ আসনের অন্যতম দাবীদার জামায়াত ইসলামী। এ আসনের সাবেক এমপি ছিলেন জামায়াত নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ। তিনি ইন্তেকাল করায় তাঁর স্থলাভিষিক্ত হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। তফশীল ঘোষনার পর তাকেও দেখা যাচ্ছে না নির্বাচনী মাঠে। উত্তাপ নেই নেতাকর্মী, সমর্থকদের মাঝে।
২০ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় পাটি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন। এগারো তম জাতীয় সংসদ নির্বাচনে তিনিই ছিলেন এ আসনের জোটের প্রার্থী। নির্বাচনে তাঁর ভরাডুবি হয়। এ নির্বাচনে তিনিও মনোনয়ন প্রত্যাশী। তাকেও দেখা যাচ্ছে না নির্বাচনী মাঠে।
অন্যদিকে, দ্বাদ্বশ সংসদ নির্বাচন কে সামনে রেখে নির্র্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন, আওয়ামীলীগ নেতা কুষ্টিয়া মেডিকেল কলেজ’র সাবেক অধ্যক্ষ, সুনামধন্য চিকিৎসক ডাঃ মোস্তানজিদ লোটাস। তফশীল ঘোষনার পর গতকাল তিনি ভেড়ামারা উপজেলায় গনসংযোগ করেছেন। দোয়া এবং সমর্থন চাচ্ছেন ভোটারদের।
এ দিকে সাধারন ভোটাররা মনে করেন, তফশীল ঘোষনা হলেও এখনো কোন নির্বাচনী আমেজ নেই। সর্বত্রই যেন চাপা উত্তেজনা, উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। কি হয়, কি হয় আতংকে কাঁপছে ভেড়ামারা-মিরপুর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024