| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তথাকথিত আন্দোলন বা উন্নয়ন জনগণ চায় না : মোমিন মেহেদী

তথাকথিত আন্দোলন বা উন্নয়ন জনগণ চায় না : মোমিন মেহেদী

স্বাধীনতা ডেক্স :
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, তথাকথিত আন্দোলন বা উন্নয়ন জনগণ চায় না, তারা চায় আন্দোলন হবে বাংলাদেশ ও দেশের মানুষের দাবি বাস্তবায়নের জন্য এবং উন্নয়ন হবে অর্থনৈতিক মুক্তির জন্য। জনগণের কথা ভাবছে না সরকার বা বিরোধী রাজনৈতিক পক্ষ দাবিকারী দলগুলো।
২৪ জানুয়ারি ২৭/৭ তোপখানা রোডস্থ ‘বিজয় মিলনায়তনে ‘৬৭-এর গণঅভ্যুত্থান কেন নতুন করে হচ্ছে না’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী দল ও সরকারের ভেতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা। তারা দেশের টেকসই উন্নয়ন বা অর্থনৈতিক মুক্তি চায় না বলেই একের পর এক তথাকথিত উন্নয়নের পথে হাঁটছে। জনগণ এমন উন্নয়ন চায় না, তারা চায়- টেকসই উন্নয়নের মধ্য দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করবে। অন্যদিকে আন্দোলনের নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে ‘নির্বাচন’ ‘নির্বাচন’ বলে যারা চিল্লাচ্ছে, তারা জনগণের দাবি নিয়ে কথা না বলায়, তারা বয়কটের মুখোমুখি হচ্ছে।
সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024