| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন ভেড়ামারার মেধাবী মুখ প্রফেসর ড. সাইফুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন ভেড়ামারার মেধাবী মুখ প্রফেসর ড. সাইফুল ইসলাম

শামিমুল হক শামীম :
আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার তিনি রেজিস্টারের মাধ্যমে বিভাগে যোগদান করেন। তিনি দীর্ঘ প্রায় নয় বছর পর এই পদে যোগদান করলেন।
তিনি ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহুম ফজলুল হক ফজল চেয়ারম্যানের সেজ পুত্র, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলীর ভাই ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী মোঃ বুলবুল আবু সাঈদ শামিমের সেজ ভাই। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী চেতনার সাথে সম্পৃক্ত।
প্রফেসর ড. সাইফুল ইসলাম এর আগে ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্ন-মতাবলম্বী হওয়ায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তৎকালীন ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রফেসর ড . সাইফুল ইসলাম। রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেন আদালত। ওই রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তখন তাকে যোগদান করতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024