১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা

শরিফুল ইসলাম, ঢাকা :
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে সারা দেশের মতো মানিকগঞ্জেও চলছে লকডাউন। মানুষজনকে ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কে জরুরি সেবা ছাড়া কোন যানবাহন উঠতে দিচ্ছে না। পথচারী ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য মাইকিং করে যাচ্ছেন। পাশাপাশি মাস্ক ছাড়া জরুরি কাজে যেসব মানুষ রাস্তায় বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে দিতেও দেখা গেছে।
এছাড়া জরুরি কাজে যে মানুষ মাস্তায় মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। যারা বিনা কারণে বের হচ্ছেন তারা পুলিশের জেরার মুখে পড়ছেন।
এদিকে লকডাউন আরো বেশি কঠোর করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শুধুমাত্র পণ্যবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং অতি জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন পারপারে সীমিতভাবে ফেরি চলাচল করছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। লকডাউনে মানুষজনকে ঘরে রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মানুষজনকে ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে। মহাসড়কে জরুরি সেবামূলক যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন রাস্তায় উঠতে দিচ্ছে না। সড়কে রিকশা, অটোরিকশা ওঠা মাত্রই সেগুলোর চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024