১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির ৯ ফেব্রুয়ারি ফ্যামেলী ডে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

ঢাকাস্থ ভেড়ামারা সমিতির ৯ ফেব্রুয়ারি ফ্যামেলী ডে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

ঢাকা অফিস:
আগামী ০৯ ফেব্রুয়ারী, শুক্রবার, রাজধানীর সন্নিকটে “শাইরা গার্ডেন রিসোর্ট” এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেড়ামারা সমিতি, ঢাকা’র ফ্যামিলি ডে-২০২৪।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ভেড়ামারা সমিতির আজীবন সদস্য ও পুলিশের সাবেক ডিআইজি এ.এইচ.এম নুরুদ্দীন (আবু এস.পি) রেজিস্ট্রেশন ফর্মপূরণ করে ফ্যামিলি ডে’র রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় ভেড়ামারা সমিতির সহ-সভাপতি আলিম আল রাজী বাবু, যুগ্ম মহাসচিব ওয়াহিদ আহমেদ উজ্জল ও অর্থ সচিব মোস্তাফিজুর রহমান রিপন উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জানুয়ারী রাত ১০ টা পর্যন্ত।
ভেড়ামারা সমিতির মহাসচিব ও নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান সুমন জানান, সমিতির আজীবন সদস্যদের ফ্যামিলি ডে সফল করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ফ্যামিলি ডে’তে অংশগ্রহন করবে বলে আশা করা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024