১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ড্রাম ট্রাক নিষিদ্ধের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

ড্রাম ট্রাক নিষিদ্ধের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

মোঃ সরোয়ার হোসেন বাহাদুরপুর প্রতিনিধি:-
কুষ্টিয়া জেলা, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর নতুন পাড়া গ্রামের ছেলে ইমরান ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে নিহত হাওয়ায়, সকাল ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত ড্রামট্রাক বন্ধের দাবিতে আজ রবিবার সকাল ১০ টার সময় বাহাদুরপুর এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়
 
সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ, বাহাদুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বানু, বাহাদুরপুর বি এম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের মোঃ মনিরুজ্জামান মনি, বাহাদুরপুর বাজার কমিটির সভাপতি মোঃ আজাদ রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি এম কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা
 
সমাবেশে বক্তারা অবিলম্বে নিহত ইমরানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার ও সড়কে যান চলাচলে কঠোর ব্যবস্থা পাশাপাশি সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ড্রাম ট্রাক সহ ১০ চাকার পরিবহন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেন 

নিহত ইমরানের দারিদ্র্য ভ্যানচালক পিতা মোঃ বাচ্চু মিয়া বলেন, আমার একমাত্র সন্তানের মৃত্যুর জন্য যে বেপোরোয়া ড্রাম ট্রাক দায়ী তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার চাই সেই সাথে বাহাদুরপুরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রয়েছে সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সর্ব সাধারণের নিরাপত্তা বজায় রাখতে নিরাপদ সড়ক চাই এবং আর যেন কোন মায়ের বুক খালি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নিশ্চিতকরণ চাই

উল্লেখ্য গত বৃহস্পতিবার নিহত ইমরান রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ফেরার পথে গোলাপ নগরে ড্রামট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তারই ধারাবাহিকতায় আজ স্থানীয়দের উদ্দ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024