১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ডিসির সভায় জুলাই যোদ্ধাকে কটুক্তি বিএনপি নেতার, এনসিপির প্রতিবাদ / ডিসির সভায় জু্লাই যোদ্ধাকে কটুক্তি, বিএনপি – এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ

ডিসির সভায় জুলাই যোদ্ধাকে কটুক্তি বিএনপি নেতার, এনসিপির প্রতিবাদ / ডিসির সভায় জু্লাই যোদ্ধাকে কটুক্তি, বিএনপি – এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সুশীলদের মতবিনিময় সভায় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সাবেক সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে চাঁদবাজ বানানোসহ বিভিন্ন ধরণের কুটুক্তি করে মনগড়া বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আইনজীবি আবুল হাসিম বাদশা।

লিখিত পেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় এক বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জুলাই বিপ্লবের অন্যতম পুরোধা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সাবেক সদস্য সচিব ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজীর অভিযোগ সহ বিভিন্ন ধরণের কুটুক্তি করেন। যা সম্পূর্ণ মনগড়া, অজানা মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য। আসাদুজ্জামান আলী খানের জন্য মানহানীকর এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্য অসম্মানজনক। সুতারাং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার, মনগড়া, শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের জন্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রোপাকান্ডা থেকে বিএনপি নেতাকে বিরত থাকার জন্য ও দেওয়া বক্তব্য প্রত্যহারের দাবি জানান তারা।

তবে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। তিনি ফোনে বলেন, ‘ আমি কারো নাম নিয়ে বক্তব্য দিইনি। বলেছি, ৫ আগষ্টের পর সমন্বয়ক পরিচয়ে অনেকেই চাঁদাবাজী, মামলা বাণিজ্যসহ নানান অপকর্ম করেছে। আমরা বার বার প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। এসবের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলনও করেছিলাম। এনসিপির নেতারা বিষয়টি ভুলভাবে নিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024