১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক নারী মেম্বারের মৃত্যু

কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক নারী মেম্বারের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামের সাবেক নারী ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘কপোতাক্ষ এক্সপ্রেস টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিলেন জয়নব আরা বেগম। তিনি ডাক্তার দেখাতে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেন আসার পর উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024