১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ১১:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মা ও ছেলের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মা ও ছেলের

শাহ্ জামাল :
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) সকালের দিকে উপজেলার বটতৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন (৪০) ও তার ছেলে ইফতিয়াজ ইসলাম (২২)।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন মা ও ছেলে। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ছেলে ও মাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মায়েরও মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024