১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
টিকার যাতে সংকট না হয় এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে……..কুষ্টিয়ায় হানিফ

টিকার যাতে সংকট না হয় এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে……..কুষ্টিয়ায় হানিফ

শাহ্ জামাল :
দেশে করোনা টিকার কোনো সংকট নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, টিকার যাতে সংকট না হয় এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।

শুক্রবার (০৭ মে) বেলা ১১টায় কুষ্টিয়া শেখ রাসেল স্টেডিয়ামে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে, লক্ষ লক্ষ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রসংশিত হয়েছে। তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপুর্র্ন পদে ছিলেন তারা তাদের দায়িক্ত কতটা ভালোভাবে পালন করেছে তা দেখার প্রয়োজন।

হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরো বেশি তথ্য উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। মামুনুল কান্ডের পরে আইনশৃংখা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024